1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৩২

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (১৩ জুলাই) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান তাদের আটক করা হয়।

সোমবার (১৪ জুলাই) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

তিনি বলেন, কিশোর অপরাধে জড়িত থাকার সন্দেহে চাঁদপুর শহরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিচান চালানো হয়।

অভিযানে ৩২ জন কিশোরকে অপরাধী সন্দেহে আটক করা হয়। পরে কাউন্সেলিং করে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়। এসময় মুচলেকাও নেওয়া হয়।

তিনি আরও বলেন, শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্ধ্যার পরে বিনা প্রয়োজনে কোনো শিক্ষার্থী বাসার বাইরে যেতে পারবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট