1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

চলন্ত বাসে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চালক

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বাসচালক সাব্বিরকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী কিশোরীকে।

রোববার (১৫ জুন) দিবাগত রাতে হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকা থেকে বাসচালকে আটক ও ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্য না নেমে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যান। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে ওঠেন।

শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে, কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেল্পার লিটন মিয়া ও চালক সাব্বির।

কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। পরে ছালামতপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায়া টহল টিম বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। তবে চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেলপার।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান সময়ের আলোকে জানান, ভিকটিমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া অপরাধীদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন