1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ভোটার আইডি কার্ডে নাম সংশোধনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩৬১ ফ্লাইট বাতিল চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ,পথে আরও ৪ ট্যাংকার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি পত্রিকা: ‘মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি’

লোহাগড়া উপজেলায় মোবাইল ফোন না পেয়ে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা।

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

নাইম টিটো স্টার্ফ রিপোটার্স

নড়াইলের লোহাগড়ায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্না সাহা (১৫) নামের এক স্কুলছাত্রী। নিহত শ্রীবর্না লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শ্রীবর্না সাহা তার বাবা গৌতম কুমার সাহার কাছে মোবাইল ফোন চায় গান শোনার জন্য। কিন্তু বাবা ফোন দিতে অস্বীকৃতি জানান। এতে অভিমানে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

পরিবারের লোকজন অনেকক্ষণ পর দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবর্নার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক। মরদেহর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট