1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :

ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার দিন, অর্থাৎ আগামী শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দিন (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঈদের পরদিন, অর্থাৎ আগামী রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

এ ছাড়া আগামী সোমবার (৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট