1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :

পুরান ঢাকায় লাল চাঁদ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আসিফ নজরুল

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। নারকীয় এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘রাজধানীর মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর।

এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

পাশবিক এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে উপদেষ্টা আরও লিখেন, ‘দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২ এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট